দোলেশ্বরের বোলারদের মধ্যে রাহাতুল ফেরদৌস সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন ৩৬ রান খরচায়। এছাড়া আল আমিন হোসেন ৩টি উইকেট নিয়েছেন।
১৪৪ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ১৪৫ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম দোলেশ্বর। শুরুতে ইমতিয়াজ আহমেদ (৯) রানে ফিরে গেলে ক্রিজে নামেন রনি তালুকদার। দ্বিতীয় উইকেটে রকিবুল হাসান ও রনি তালুকদার মিলে ৭০ রানের জুটি গড়েন। রনি ব্যক্তিগত ৪২ রানে আলাউদ্দিন বাবুর শিকারে পলিণত হন। তৃতীয় উইকেটে শচীন বেবিকে সঙ্গে নিয়ে রকিবুল ৫৭ রানের জুটি গড়েন। আর তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দোলেশ্বর। রকিবুল হাসান ৬৬ বলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
রূপগঞ্জের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম, আবু হায়দার রনি ও আলাউদ্দীন বাবু প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।
প্রসঙ্গত, এই ম্যাচ জিতে দোলেশ্বরের পয়েন্ট সংখ্যা ২০। অন্য দিকে রূপগঞ্জের পয়েন্ট সংখ্যাও ২০। এদিকে দোলশ্বরের ম্যাচ বাকি আরও একটি। প্রাইম ব্যাংকের বিপক্ষে আবাহনী জিতলে তাদের পয়েন্ট হবে ২২। সেক্ষেত্রে বিতর্কে বন্ধ হওয়া প্রাইম দোলেশ্বর ও আবাহনীর ম্যাচটিতে বড় ব্যবধানে জয় প্রয়োজন পড়বে দোলেশ্বরের। তবে ম্যাচটি নতুন করে শুরু হলেই কেবল বড় ব্যবধানে জেতার আশা করতে পারে দোলেশ্বর। নাহলে আবাহনী চলতি মৌসুমের লিগ শিরোপা জয়ী হবে।
/আরআই/এফআইআর/