ঢাকা প্রিমিয়ার লিগের রোল অব অনার

ঢাকা প্রিমিয়ার লিগঢাকা প্রিমিয়ার লিগে ২০১৫-১৬ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। চার বছর পর দলটি শিরোপা পুনরুদ্ধার করলো। বুধবার প্রাইম ব্যাংককে হারানোর দিনে গত ১২ জুন স্থগিত হওয়া প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচটিও হাতে ছিলো আবাহনীর। যদিও সন্ধ্যার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দলকে এক পয়েন্ট করে দেওয়ার সিদ্ধান্ত জানায় সিসিডিএম। এবারের লিগ শেষে আবাহনী ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়নের মুকুট পরেছে। অন্যদিকে প্রাইম দোলেশ্বর সমান সংখ্যক ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়।
লিগের শুরুতে ব্যর্থতার বৃত্তে আটকে থাকা আবাহনী ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসে। সুপার লিগে ৫ ম্যাচের একটিও হারেনি ঐতিহ্যবাহী এই ক্লাবটি। এ নিয়ে টানা দুই মৌসুম রানর্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো প্রাইম দোলেশ্বরকে।

রোল অব অনার (সর্বশেষ ১৫ মৌসুম)

সাল

চ্যাম্পিয়ন

রানার্সআপ

২০১৫-১৬

আবাহনী

প্রাইম দোলেশ্বর

২০১৪-১৫

প্রাইম ব্যাংক

প্রাইম দোলেশ্বর

২০১৩-১৪

গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স

শেখ জামাল

২০১২-১৩

হয়নি

 

২০১১-১২

ওল্ডডিওএইচএস  

ভিক্টোরিয়া

২০১০-১১

আবাহনী

মোহামেডান

২০০৯-১০

মোহামেডান

বিমান

২০০৮-০৯

আবাহনী

সূর্যতরুণ

২০০৭-০৮

আবাহনী

বিমান

২০০৬-০৭

আবাহনী

মোহামেডান

২০০৫-০৬

ওল্ডডিওএইচএস

সোনারগাঁ

২০০৪-০৫

ওল্ডডিওএইচএস

সিটি ক্লাব

২০০৩-০৪

অনুষ্ঠিত হয়নি

 

২০০২-০৩

ভিক্টোরিয়া

মোহামেডান ও সিটি ক্লাব

২০০১-০২

ভিক্টোরিয়া

বাংলাদেশ বিমান

/আরআই/এমআর/