গত জুনে প্রিটোরিয়ায় বোলিং অ্যাকশন পরীক্ষা দেন ভিটরি। পরীক্ষার ফলাফলে জানা গেছে বল করার সময় তার কনুই বক্রতা ১৫ ডিগ্রির মধ্যেই থাকে।
উল্লেখ্য, এ বছরের জানুয়ারিতে খুলনায় বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অবৈধ বোলিং অ্যাকশনে অভিযুক্ত হন ভিটরি। ফেব্রুয়ারিতে তার বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা দেয় আইসিসি। ভিটরি জিম্বাবুয়ের হয়ে ৪টি টেস্ট, ১৯টি ওয়ানডে এবং ১১টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে তার অভিষেক হয় ২০১১ সালে।
/এফআইআর/