পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত অ্যান্ডারসন

পাকিস্তানের বিপক্ষে আসন্ন প্রথম টেস্টে অনিশ্চিত ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসন।
ডান কাঁধের ইনজুরিতে ভুগছেন টেস্টে ইংলিশদের সর্বোচ্চ উইকেটশিকারি এই তারকা। ল্যাঙ্কাশায়ারের হয়ে পরবর্তী দুটি কাউন্ডি ম্যাচেও খেলতে পারবেন না ৩৩ বছর বয়সী ডানহাতি এ পেসার। তাই ১৪ জুলাই প্রথম টেস্টের আগেই সবকিছু যাচাই বাছাই করে তার খেলার বিষয়টি নিশ্চিত করা হবে।
অ্যান্ডারসন সম্প্রতি শেষ হওয়া শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় টেস্টেই এই চোটে পড়েন। উদ্বোধনী টেস্টে যদি অ্যান্ডারসন খেলতে না পারেন তাহলে তার জায়গায় বেন স্টোকস খেলতে পারেন।

উল্লেখ্য, আগামী ১৪ জুলাই চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।

/এফআইআর/