টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যুক্ত হচ্ছে আরও দুটি দল!

২০১৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে যুক্ত হতে পারে আরও দুটি দল। সেক্ষত্রে সুপার ১০-এর জায়গায় খেলাটি হবে সুপার-১২। এডিনবার্গে আইসিসির চলমান বার্ষিক সভায় সহযোগীদের নিয়ে অনুষ্ঠিত সভায় এমন আলোচনায় হয়েছে।
এছাড়া সভায় সহযোগী দেশ থেকে আগত প্রতিনিধিদের আইসিসির বোর্ডে পূর্ণাঙ্গ ভোটাধিকার দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। 
এ প্রসঙ্গে হংকং ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টিম কাটলার বলেন, ‘ আমি শুনেছি যে প্রথম রাউন্ড থেকে দু’টি করে দল নিয়ে সুপার-১২ অনুষ্ঠিত হবে। এমনকি বাছাইয়েও আরও দুটি দল যুক্ত হতে পারে। তবে মূল পর্বের বিষয়টিই এই মুহূর্তে আলোচনায় রয়েছে। আপাতত এই ফরম্যাটে সবাই সম্মত। আমার মনে হচ্ছে এটা সঠিক সিদ্ধান্তই।’

/এফআইআর/