চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে খেলোয়াড়দের বাছাই অনুষ্ঠিত হবে। সেসময় টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় আসরের পিএসএল-এর পর্দা উঠবে আগামী ফেব্রুয়ারিতে।
এদিকে পিএসএল-এ অংশগ্রহণকারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিএসএল-এর পাঁচ ফ্র্যাঞ্চাইজি। এরফলে প্রথম আসরের ভিত্তিমূল্য থেকে ৯ শতাংশ বেশি পারিশ্রমিক পাবেন ক্রিকেটাররা।
উল্লেখ্য, গত বছরের আসরটিতে ১৩৮ জন পাকিস্তানিসহ মোট ৩১০ জন ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে খেলোয়াড়দের বাছাই করা হয়। ক্যাটাগরিগুলো হলো- প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং। যেখানে ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন ও ডোয়াইন ব্রাভোদের মতো তারকা ছিলেন। বাংলাদেশ থেকে ছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।
/এফআইআর/