শুক্রবার রাতে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ২০ জন বিদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনার পরই এ বিষয়ে কথা বলেন ইসিবির ওই মুখপাত্র।
তিনি ক্রিকইনফোকে বলেন, ‘ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি সবসময়ই প্রধান বিষয় হিসেবে বিবেচনা করে ইসিবি। আগামী কয়েক সপ্তাহ ও কয়েক মাস আমরা বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করবো। সঙ্গে ইংল্যান্ড দলের জন্য নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো যাচাই-বাছাই করবো।’
ওই মুখপাত্র আরও যোগ করেন, ‘আমরা এ সময় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নিরাপত্তা পরিচালকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবো। তারা যদি বলে পরিস্থিতি নিরাপদ ও যথাযথ নয় তাহলে হয়তো আমরা সঠিক পদক্ষেটাই নেব।’
গুলশানের এই ঘটনার পর ইতোমধ্যেই ইংল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে ভ্রমণরতদের বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। তাদের নাগরিকদের চলাচলে বিধিনিষেধও আরোপ করা হয়েছে।
এর আগে ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর ভারত সফরে এসেও ফিরে গিয়েছিল ইংল্যান্ড। যদিও পরে আবার ফিরে দুটি টেস্ট খেলে যায় ইংলিশরা। এছাড়া গত বছর বাংলাদেশে সফরে আসার কথা থাকলেও নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সফর বর্জন করে অস্ট্রেলিয়া। একইভাবে এই বছরে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকেও নিজেদের প্রত্যাহার করে নেয় অস্ট্রেলিয়া।
/এফআইআর/