বিশেষ করে জনসম্মুখে এই সিদ্ধান্তের তুমুল বিরোধী ছিল জিম্বাবুয়ে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। তাই এ বিষয়ে আরও ব্যাপক পর্যালোচনার প্রয়োজন রয়েছে বলেই এ নিয়ে আরও কাজ করবে আইসিসি।
তাই এ নিয়ে আগামী সেপ্টেম্বরে একটি ওয়ার্কশপ করার কথা বলেছে আইসিসি। তবে ক্রিকেটের নতুন এই কাঠামোকে এখনও ইতিবাচকভাবেই দেখছে বিশ্বক্রিকেটের সর্বোচ্চ এই সংস্থা। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন জানিয়েছেন ২০১৯ সাল থেকে চালু হতে যাওয়া এই কাঠামোর ব্যাপারে তিনি আশাবাদী।
এছাড়া সভায় আইসিসির নতুন গঠনতন্ত্রের খসড়াও তৈরি করেছে আইসিসি। মূলত ২০১৪ সালে আনা আইসিসির সংস্কার প্রস্তাবের বিকল্প তৈরি করতেই এই খসড়া করেছে তারা। ওই সংস্কারে আইসিসির তিন মোড়ল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে বেশি সুবিধা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল। আগামী অক্টোবরের সভায় এই বিষয়ে আলোচনা করবে আইসিসি।
/এফআইআর/