অধিনায়কত্ব থেকে পালিয়ে বেড়াতে নারাজ ম্যাথুস

শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।ইংল্যান্ডের কাছে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। হারের পর দলের এমন বাজে পরিস্থিতিতে অধিনায়কত্ব থেকে পালিয়ে বেড়াতে নারাজ লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস।

সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে লঙ্কানদের ১২২ রানে হারিয়েছে ইংল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩২৪ রান করে ইংল্যান্ড। জবাবে ৪২ ওভার ৪ বলে ২০২ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।

এমন হারের পর ম্যাথুস বলেন, ‘ভালো সময়ের সঙ্গে খারাপ সময় থাকবেই। এই মুহূর্তটা আমার ও পুরো দলের জন্য কঠিন সময়। কিন্তু এ সময় আপনি পালিয়ে বেড়াতে পারেন না। আপনাকে সবকিছুরই মুখোমুখি হতে হবে।’

তিনি আরও যোগ করেন, ‘আমার দলে কিছু ভালো খেলোয়াড় রয়েছে যারা সব সময়ই আমাকে সহায়তা করে। আমি নিশ্চিত আমরা যদি ধীরে ধীরে উন্নতি করি তাহলে এই অবস্থা থেকে উতরে যেতে পারবো।’

/এফআইআর/