বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম এই পেসার ঈদের নামাজের পর পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্তসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
মুস্তাফিজের ভাই জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, 'ঈদ উদযাপন করতে শনিবার (২ জুলাই) রাত সাড়ে ১০ টায় ঢাকা থেকে সাতক্ষীরায় এসে পৌঁছান মুস্তাফিজ। আগামী ১০ জুলাই পর্যন্ত মুস্তাফিজ বাড়িতে থাকবেন। ১৩ জুলাই ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার।' এমনকি মুস্তাফিজ সাসেক্সের হয়ে ১৫ জুলাই প্রথম ম্যাচও খেলবেন বলেও জানান তিনি।
ঈদে মুস্তাফিজকে কাছে পেয়ে তার বাবা আবুল কাশেম গাজী, মা মাহমুদা খাতুন, ভাই-বোন, বন্ধু ও ভক্তরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।প্রসঙ্গত, গতবছর চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলায় পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে পারেননি মুস্তাফিজ।
এদিকে জাতীয় দলে খেলা সাতক্ষীরার আরেক ক্রিকেটার রবিউল ইসলাম শিপলু ঈদের নামায় আদায় করবেন সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহে।
/এমআর/