ব্রিজটাউনের কেনসিংটন ওভালে মঙ্গলবার বার বার বৃষ্টির বাগড়ায় খেলা হয়েছে মোট ১০ ওভার। আর এর মাঝেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জ্যামাইকার ওপেনার ক্রিস গেইল। মাত্র ২০ বলে অপরাজিত ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ৫টি ছক্কার সঙ্গে ছিল ২টি চারের মার।
বৃষ্টির কারণে এদিন খেলা শুরু হয় নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর। ২০ ওভারের ম্যাচের পরিধি নেমে আসে ১২ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে জ্যামাইকা ১০ ওভারে ২ উইকেটে ১১৬ রান তোলার পরই হানা দেয় বৃষ্টি। এরপর আর একটি বলও মাঠে গড়ায়নি।
এদিন গেইলের ৪৭ রান ছাড়াও কুমার সাঙ্গাকারা ১৪ বলে ২৫ ও চাদউইক ওয়ালটন ২১ বলে ২৫ রান করেন। এদিন ব্যাট করার সুযোগ পাননি জ্যামাইকার বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান।
প্রতিপক্ষের হয়ে একটি করে উইকেট নেন রবি রামপল ও শোয়েব মালিক।
/এফআইআর/