অস্ট্রেলিয়ার এক গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘এ ধরনের বিষয়গুলোতে আমি বেশি দূরে তাকাতে চাই না। আমার ধারণা এখনও অনেক কিছু দেখার বাকি আছে।’
এ প্রসঙ্গে সাদারল্যান্ড ইংল্যান্ডের বাংলাদেশ সফরের প্রসঙ্গটিও আনেন। বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে ইংল্যান্ডও সফর করার কথা। আমরা সবাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। তবে আমাদের জন্য এখনই বিষয়টি নিয়ে কথা বলার কিছু নেই। আমরা পরিস্থিতি দেখবো এবং যাচাই বাছাই করেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবো।’
উল্লেখ্য, নিরাপত্তার অজুহাতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ২০১৫ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর স্থগিত করে। পরে চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও অংশ নেয়নি দেশটি। তবে গত বছর স্থগিত হওয়া সফরটি খেলতে আগামী বছরই (২০১৭ সাল) বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছিল সিএ। জুলাই কিংবা সেপ্টেম্বরে সিরিজটি হওয়ার কথা!
/এফআইআর/