স্বরূপে সাকিব, ব্যাট হাতে জেতালেন জ্যামাইকাকে


13681077_1794676710751528_8387610585535464048_nক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসানের দুর্দান্ত অর্ধশতকে জয় পেয়েছে জ্যামাইকা তালাওয়াস। গায়ানা আমাজন ওয়ারিয়ার্সের দেওয়া মাত্র ১২৯ রানে টার্গেটে খেলতে নেমে মাত্র ২ রানে চার উইকেট হা‌‌‌রিয়ে ফেলে জ্যামাইকা। দলীয় ৪৫ রানে আন্দ্রে রাসেল আউট হলে বিপদ আরও বাড়ে।

সেখান থেকে দলের হাল ধরেন সাকিব। ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে দলকে নিয়ে যান জয়ের বন্দরে। ৪৩ বলে নিজের অর্ধশতক পূরণ করেন সাকিব। শেষ পর্যন্ত ৪৭ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার। ২৯ বলে ৪৫ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন ক্রিস গেইল।

বাংলাদেশ সময় শনিবার সকাল সাতটায় শুরু হয় ম্যাচটি। সাকিবদের বোলিং আক্রমণে দিশেহারা হয়ে পড়ে গায়ানা আমাজান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ ইউকেট হারিয়ে গায়না সংগ্রহ করে ১২৮ রান। ২ ওভারে ২০ রান দিয়ে একটি উইকেট নেন সাকিব।

জবাবে খেলতে নেমে বাজে শুরু করে সাকিবের দল। প্রথম ওভারেই নেই সাকিবদের ৩ উইকেট। বোলিংয়ে ছিলেন পা‌‌‌কস্তানি পেসার তানভীর। পরের ওভারের প্রথম বলেই সাঙ্গাকারাকে ফেরান আলী খান। কিছুক্ষণ পর ফিরে যান রাসেলও।

এরপর একাই লড়াই চালিয়ে যান সাকিব। তাকে সঙ্গ দেন গেইল। বিস্ফোরক এই ব্যাটসম্যান এদিন ওপেনিংয়ে নামেননি। সাত নম্বরে নামা গেইলকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সাকিব।

/এমআর/