বাজে উদাহরণ সৃষ্টি করে এমন কিছু না করতে বোর্ডের পক্ষ থেকে বার্তা পাঠানো হয়েছে ক্রিকেটারদের। এমনকি নিজেদের সংযত হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি লোকেশ রাহুল, স্টুয়ার্ট বিনি ও উমেশ যাদবের একটি ছবি সমালোচনার ঝড় তোলে সামাজিক যোগাযোগের মাধ্যমে।
ছবিতে দেখা গেছে, রাহুলের হাতে একটি বিয়ারের বোতল। তার সঙ্গে আছেন বিনি, যাদব ও ভারতীয় ক্রিকেট দলের একজন স্টাফ।
এ প্রসঙ্গে বিসিসিআই-এর পক্ষ থেকে দ্য হিন্দুকে একজন বলেন, ‘বিসিসিআই-এর কিছু কর্তা ক্রিকেটারদের এমন কাণ্ডে খুশি নয়। যদিও লিখিত কিছু বলা হয়নি। কিন্তু দলের ম্যানেজারের মাধ্যমে তাদের কাছে বার্তা পৌঁছে দিতে বলা হয়েছে। যেখানে বলা হয়েছে অনলাইনের মাধ্যমে এমনকিছু করা উচিত নয় যেটা বাজে দৃষ্টান্ত স্থাপন করে।’
/এফআইআর/