শাস্ত্রীর রেকর্ড স্পর্শ করলেন ১৯ বছরের কিশোর!

ছুঁয়েছেন ১৯ বছর বয়সী কিশোর আনেইউরিন ডোনাল্ড।প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন ১৯ বছর বয়সী কিশোর আনেইউরিন ডোনাল্ড।

এর আগে এই রেকর্ডের একক মালিক ছিলেন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। রবিবার ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামরগানের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে ১২৩ বলে ২০০ রান করেন ডোনাল্ড।

মাত্র ১৯ বছর বয়সী এ তরুণ ২০০ রান করতে মারেন ১৫টি ছক্কা ও ২৬টি চার। রবি শাস্ত্রীর আগের রেকর্ডটি ছিল ঘরের মাঠে ১৯৮৫ সালে। সেবার বারোদার বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

ডোনাল্ড যখন মাঠে নামেন তখন তার দলের স্কোর ছিল ৯৬ রানে তিন উইকেট। আর সেখান থেকে দলকে নিয়ে যান সম্মানজনক জায়গায়। করেন চ্যাম্পিয়নশিপে নিজের প্রথম সেঞ্চুরি। এছাড়া ১০০, ১৫০ ও ২০০ রান পূরণ করতে প্রতিবারই ছক্কা মারেন উদীয়মান এই ক্রিকেটার।

/এফআইআর/