এসব কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পর বাড়তি সতর্ক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানালেন বিসিবির নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে নিজ উদ্যোগে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম কিনতে যাচ্ছে বিসিবি। একইসঙ্গে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের চারপাশের প্রাচীর আরও উঁচু করা হবে। বর্তমানে যে প্রাচীরটা আছে তার উচ্চতা ১০ ফুটের মতো। কিন্তু এটাকে বাড়িয়ে ১৫ ফুট করা হবে।
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘নিরপত্তার স্বার্থে বিসিবি নিজ উদ্যোগে বেশ কিছু আধুনিক সরঞ্জাম কিনবে। এছাড়া যে প্রাচীর আছে সেটা আরও ৫ ফুট বাড়ানো হবে।’
/আরআই/এমআর/