মঙ্গলবার অ্যান্টিগায় ক্যারিবীয়দের বার্ষিক এক অনুষ্ঠানে স্যামুয়েলসকে সম্মানীত করে ক্যারিবীয় বোর্ড।
স্যামুয়েলস ২০১৫ সালে ২২টি ওয়ানডে ম্যাচে ৮৫৯ রান করেছেন। যেখানে রয়েছে তিনটি সেঞ্চুরি। এছাড়া ঘরের মাঠে ত্রি-দেশীয় সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। যেখানে ৩৬.৮৫ গড়ে তার রান ছিল ২৫৮।
এছাড়া ক্যারিবীয়দের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখেন তিনি। ১৫৬ রানের লক্ষ্যে ৬৬ বলে অপরাজিত ৮৫ রান করেন তিনি।
এছাড়া ড্যারেন ব্রাভো বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, ডোয়াইন ব্রাভো ক্যারিবিয়ান বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার এবং ক্রিস গেইল বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের সম্মানে ভূষিত হন।
ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের পুরস্কার বিজয়ীরা:
বর্ষসেরা অনূর্ধ্ব -১৯ দল: গায়ানা
অনূর্ধ্ব -১৯ প্লেয়ার অফ দ্য ইয়ার: শিমরোন হেতমায়ের
প্রথম শ্রেণির বর্ষসেরা দল: গায়ানা
বর্ষসেরা ক্যারিবিয়ান টি-টোয়েন্টি ক্রিকেটার: ডোয়াইন ব্রাভো
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার: মারলন স্যামুয়েলস
বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটার: স্টেফানি টেইলর
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার: ড্যারেন ব্রাভো
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার: ক্রিস গেইল
বর্ষসেরা নারী টি-টোয়েন্টি ক্রিকেটার: স্টেফানি টেইলর
বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার: জোমেল ওয়ারিকান
আজীবন সম্মাননা পুরস্কার: ক্লারভিস জোসেফ
আজীবন সম্মাননা পুরস্কার: রালস্টোন ওটো
বর্ষসেরা নারী ক্রিকেটার: স্টেফানি টেইলর
বর্ষসেরা ক্রিকেটার: মারলন স্যামুয়েলস
/এফআইআর/