আর সে কারণেই কিনা ম্যাচ শেষে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের ধন্যবাদ জানাতে ভুলে করেনি সাসেক্স। ম্যাচ জয়ের পর এক ফেসবুক পোস্টে সাসেক্স লিখেছে, 'যেসব সাসেক্স সমর্থক খেলা দেখতে এসেছেন তারা নিরাপদে বাড়ি ফিরবেন এমনটাই কামনা করি। যারা সামাজিক গণমাধ্যমে আমাদের অনুসরণ করেছেন তাদের প্রতিও ধন্যবাদ। আমাদের নতুন বাংলাদেশি ফ্যানদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাদের সঙ্গে ছিলেন এবং সমর্থন দিয়েছেন।'
বাংলাদেশি ক্রিকেট ভক্তদের রাত জাগা অবশ্য বৃথা যায়নি। এদিন ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হয়েছে মুস্তাফিজ। যাকে বলা যায় স্বপ্নের মতো কাউন্টি অভিষেক।
/এমআর/