এবার সারের বিপক্ষে মাঠে নামছেন মুস্তাফিজ

maxresdefaultন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে সাসেক্সের হয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার রাতে এসেক্সকে গুড়িয়ে দিয়েছেন তিনি। ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে এসেক্সের মেরুদণ্ড ভেঙে দেন কাটার মাস্টার। এককথায় যাকে বলা যেতে পারে স্বপ্নের মতো অভিষেক।

সেই অভিষেক ম্যাচের পরদিনই এবার সারের বিপক্ষে মাঠে নামছেন ২০ বছর বয়সী বোলিং সেনসেশন।  শুক্রবার লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে। 

এদিকে এই ম্যাচে জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের দৌড়ে টিকে থাকার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সাসেক্স অধিনায়ক লুক রাইট। তিনি বলেছেন, ‘আজকে হারলেই সবকিছু শেষ হয়ে যেত। কিন্তু আমরা এখনও সেই দৌড়ে টিকে আছি। ওভালে খুবই ভালো একটি দলের বিপক্ষে আমাদের পরবর্তী ম্যাচ। সারেকে হারাতে পারলে পরের সপ্তাহে হোভে গ্ল্যামোরগানের বিপক্ষে বড় একটি ম্যাচ অপেক্ষা করছে।’

/এফআইআর/