তবে এই ম্যাচে মুস্তাফিজের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে অনুশীলনের সময় পুরনো সেই কাঁধের চোটে আক্রান্ত হয়েছেন তিনি। যদিও এ ব্যাপারে কিছু জানায়নি সাসেক্স।
মুস্তাফিজের চোট প্রসঙ্গে কোনও তথ্যই নেই বিসিবির কাছেও! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওর কাঁধের বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে আমাদের কাছে কোনও তথ্য নেই।’
কোয়ার্টার ফাইনালে যেতে হলে রবিবারের ম্যাচে অবশ্যই জিততে হবে সাসেক্সকে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়। আর এই ম্যাচে মুস্তাফিজের ওপর ভর করেই জয়টা তুলে নিতে চায় লুক রাইটের দল।
এই ম্যাচটিও টেলিভিশনে দেখা যাচ্ছে না। তবে বিবিসি রেডিওতে ধারাভাষ্য শোনা যাবে।
উল্লেখ্য, সাসেক্সের হয়ে অভিষেকেই ৪ উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ। যদিও দ্বিতীয় ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। ৩.২ ওভার বল করে ৩১ রান দিলেও তিনি ছিলেন উইকেটশূন্য।
/আরআই/এফআইআর/