শ্রীলঙ্কার বিরোচীত জয়

কী বলবেন এই জয়কে অবিশ্বাস্য নাকি ঐতিহাসিক? যে টেস্ট জিতে যাচ্ছিল অস্ট্রেলিয়া, যে টেস্টে মাঠে নামার আগে ইতিহাস এবং পরিস্থিতি কোনওভাবেই শ্রীলঙ্কার পক্ষে কথা বলছিল না, সেই টেস্টই কি না অবিশ্বাস্যভাবে চলে গেলো পঞ্চম দিনে। আরও বিস্ময় ছড়িয়ে পঞ্চম দিন টেস্টটা জিতে নিল শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয় টেস্ট জিতলো লঙ্কানরা।248513

এক কথায় ইতিহাস গড়া জয় এটি। একা ব্যাট হাতে এক কুশল মেন্ডিস আর বল হাতে রঙ্গনা হেরাথ ও চায়নাম্যান লক্ষ্মন সান্দাকানের ঘূর্ণির কাছেই পরাজয় বরণ করতে হলো অজিদের। দ্বিতীয় ইনিংসে কুশল মেন্ডিসের ব্যাটেই শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ায়। ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিই নয় শুধু, ১৭৬ রান করে লঙ্কানদের জয়ের ভিত রচনা করেন তিনি।

এরপর জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া যখন ২৬৮ রানের লক্ষ্যে খেলতে নামে রঙ্গণা হেরাথ আর সান্দাকানের ঘূর্ণির মুখে পড়ে স্টিভেন স্মিথের দল। ফলে মাত্র ১৬১ রানেই অলআউট হয়ে যায় সফকারীরা। ফলে ১০৬ রানে বিরোচীত জয়।

১৯৯৯ সালে স্টিভ ওয়াহর নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে প্রথমবারেরমত হারিয়েছিল শ্রীলঙ্কা। সেটা অবশ্যই নিজেদের মাটিতে। সেবার অসিদের প্রথম টেস্টে হারানোর পর বাকি টেস্টগুলো ভেসে যায় বৃষ্টিতে। ফলে সিরিজও জেতে শ্রীলঙ্কা। এরপরই টানা ১৬টি টেস্ট জিতে বিশ্ব রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। মুত্তিয়া মুরালিধরন, চামিন্দা ভাস, জয়াবর্ধনে, সাঙ্গাকারা কিংবা জয়সুরিয়ারাও পারেনি অস্ট্রেলিয়াকে আর হারাতে। অবশেষে নিজেদের ইতিহাসে অস্ট্রেলিয়াকে দ্বিতীয়বারের মত হারালো শ্রীলঙ্কা।

/এমআর/