মুস্তাফিজের চিকিৎসার সব খরচ বহন করবে সাসেক্স!

Rahman 3EssexEagles_Sussex_210716_TGS150.jpg.galleryমুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত কাউন্টি খেলতে আসায় বেশ উচ্ছ্বসিত হয়েছিল সাসেক্স। প্রথম ম্যাচে ৪ উইকেট নিয়ে আস্থার প্রতিদানও দিয়েছিলেন দ্য ফিজ। তবে এরপরই আবার সেই পুরনো চোট। কাঁধের ইনজুরিতে কাউন্টি মিশন শেষ হয়ে যায় মুস্তাফিজের।

মাত্র দুই ম্যাচ খেলতে পারলেও এবং বাকি ম্যাচগুলোতে তাকে আর পাওয়া না গেলেও মুস্তাফিজের পাশেই রয়েছে সাসেক্স। তাকে একজন টিম মেম্বার হিসেবেই ভাবছে কাউন্টি ক্লাবটি।

এ কারণেই তারা ঘোষণা দিয়েছে, মুস্তাফিজের কাঁধের অস্ত্রোপচারের ব্যয় বহন করবে ক্লাবঠ। ঘরের মাঠ হোভে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগে সাসেক্সের প্রধান নির্বাহী জ্যাক টোমাজি বলেন, 'নিঃসন্দেহে মুস্তাফিজ বর্তমান সময়ে বিশ্বের সেরা বোলার। অন্তত টি-টোয়েন্টি ফরম্যাটে তো বটেই। তিনি অনেক ভালোমানোর একজন ক্রিকেটার শুধু নন, মানুষ হিসেবেও চমৎকার। এটা আমাদের সবার জন্যই দুর্ভাগ্যজনক যে, দুই ম্যাচের বেশি খেলতে পারছে না সে।'

মুস্তাফিজের চিকিৎসা ব্যয় বহন করা সম্পর্কে বলেন, ‘সে এ মৌসুমে আর আমাদের হয়ে খেলতে পারবে না। তবু সে আমাদের দলেরই একজন খেলোয়াড় এবং আমাদের পরিবারের একজন সদস্য। তার চিকিৎসার সকল ব্যয় আমরা বহন করতে প্রস্তুত।’

/এমআর/