মঙ্গলবার চেন্নাইয়ে ওয়ার্কিং কমিটির এক সভা শেষে টেস্টে দ্বি-স্তরের পক্ষে ভারতের সমর্থনের প্রসঙ্গে দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে অনুরাগ ঠাকুর বলেন, 'বিসিসিআই টেস্টে দ্বি-স্তরের বিপক্ষে। কারণ, ছোট দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে আর বিসিসিআই তাদের যত্ন নিতে চায়। তাদের স্বার্থ সংরক্ষণ করা জরুরি।'
তিনি আরও বলেন, 'দ্বি-স্তরে তারা রাজস্ব, সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগসহ অনেক কিছু হারাবে। আমরা চাই না, এটা ঘটুক। আমরা বিশ্ব ক্রিকেটের স্বার্থে কাজ করতে চাই। আর এ কারণে, আমাদের দল বিশ্বের সব দেশের বিপক্ষে খেলে।'
আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসনের উত্থাপিত প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউ জিল্যান্ড।
/এমআর/