তিনি বলেন, 'জাতীয় দলের জন্য বোলিং কোচ চূড়ান্ত করা হয়েছে। তবে আমরা এখনই তার নাম প্রকাশ করতে পারছি না। কারণ তিনি এখন অন্য একটি দলের হয়ে কাজ করছেন। যে কারণে নাম প্রকাশ করা যাচ্ছে না। এ বিষয়ে শিগগিরই জানানো হবে।'
তবে বিসিবি সূত্রে জানা গেছে সাবেক শ্রীলঙ্কান পেসার চামিন্দা ভাসকেই বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। বোলিং কোচ হিসেবে বিসিবির পছন্দের তালিকায় সবার উপরে ছিলেন আরেক শ্রীলঙ্কান চম্পকা রামানায়েক। দ্বিতীয় পছন্দ ছিলেন ভাস।
উল্লেখ্য, হিথ স্ট্রিক বোলিং কোচ হিসেবে সরে দাঁড়ানোর পর এই পদটি খালি ছিল অনেক দিনই। বিশেষ করে সম্প্রতি ইংল্যান্ড সিরিজের আগে বোলিং কোচ না থাকলেও আকিব জাবেদকে পরামর্শক হিসেবে কিছু দিনের জন্য এনেছে বিসিবি।
/এফআইআর/এমআর/