ডাক্তারদের সূচি পাওয়া নিয়েই তৈরি হয়েছে জটিলতা। এই জটিলতা কাটাতে অপেক্ষা করা ছাড়া কোন উপায়ও খোলা নেই বিসিবির সামনে। মঙ্গলবার ম্যানচেস্টারে কাঁধের বিশেষজ্ঞ লেনার্ড ফ্রাঙ্ককে দেখিয়েছিলেন মুস্তাফিজ।
বুধবার দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, '২২ আগস্টের আগে লেনার্ড ফ্রাঙ্ক সময় দিতে পারবেন না। ফলে ইংল্যান্ডে অন্য যে চিকিৎসককে আগে দেখিয়েছিলেন মুস্তাফিজ, সেই টনি কোচারের কাছে নাকি অস্ট্রেলিয়ার ডাক্তার গ্রেগ হয়ের কাছে অস্ত্রোপচার করানো হবে সেটাই সিদ্ধান্ত নিতে পারছে না বিসিবি।'
পাপন আরও বলেন, 'গ্রেগ হয়ের কাছে সময় চাওয়া হয়েছে। যদি তার কাছে আরও আগে অস্ত্রোপচার করানো যায়, তাহলে মুস্তাফিজকে দেশে ফিরিয়ে এনে অস্ট্রেলিয়া পাঠানো হবে। আর যদি গ্রেগ হয়ও সময় দিতে না পারেন, তাহলে শেষ পর্যন্ত লেনার্ড ফ্রাঙ্কের কাছেই অস্ত্রোপচার করানো হবে।'
/আরআই/এমআর/