সৌম্য-মুস্তাফিজের এলাকায় সাকিবের কাঁকড়া খামার

বিশ্বের সেরা অলরাউন্ডার কে? এই প্রশ্নটি করলে শিশু থেকে বৃদ্ধ সকলেই একবাক্যে উত্তর দেবেন সাকিব আল হাসান। অলরাউন্ডার সাকিব ব্যাটে, বলে এবং ফিল্ডিংয়ে পারদর্শীতার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যে বেশ সক্ষমতার পরিচয় দিচ্ছেন। 

সাকিব খামার ১
খেলাধুলার পাশাপাশি সাকিবের ব্যবসা রয়েছে এটি কারও অজানা নয়। ঢাকা বা নিজ এলাকা মাগুরা ছেড়ে এবার সৌম্য-মুস্তাফিজের সাতক্ষীরার বুড়িগোয়ালী এলাকায় 'সাকিব এগ্রো ফার্ম লিমিটেড' নামে কাঁকড়ার খামার গড়ে তুলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ওই খামারের কাজ ইতোমধ্যে ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আগস্ট মাসের শেষ নাগাদ সেটির উদ্বোধন করা হবে বলে জানা গেছে। সাকিবের ফার্মের দেখভালের দায়িত্বে রয়েছেন আরেক ক্রিকেটার সগীর হোসেন পাভেল।

সরেজমিনের গিয়ে দেখা গেছে, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীর পোড়াকটলা দাতনেখালী এলাকায় ৫০ বিঘা জমির উপর গড়ে উঠেছে সাকিবের কাঁকড়া খামারটি। শ্রমিকেদের থাকার জন্য ও কাকড়া প্রসেসিং করার ফ্রিজিং রুমও প্রস্তুত। বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছেন। ঘেরের ভিতরে ৩০ হাজার বক্স বসানোর কাজ প্রায় শেষের দিকে।সাকিব খামার 3

সাকিব এগ্রো ফার্মের ব্যবস্থপনা পরিচালক গাজী ইমদাদুল হক বাংলা ট্রিবিউনকে জানান, সাকিব আল হাসান ও সগীর হোসেন পাভেল সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী এলাকায় এই প্রজেক্টটি গড়ে তুলছেন। এর মাধ্যমে প্রায় ১৫০ জন মানুষের কর্মসংস্থান হবে। এই প্রজেক্টের শুরু থেকে সব বিষয়ে দেখাশুনা করছেন ক্রিকেটার সগীর হোসেন পাভেল।সাকিব খামার 2

চলতি বছরের জানুয়ারী মাস থেকে কাজ শুরু হলেও লোনা পানি নিয়ে জটিলতা ছিল বিধায় কাজ শেষ হতে একটু দেরি হয়ে গেছে। তিনি আরও জানান, কাঁকড়া মোটাতাজাকরণ প্রজেক্টের পাশাপাশি সাকিব আল হাসান ৩০ বিঘা জমির একটি চিংড়ি ঘের গড়ে তুলছেন। সাকিব প্রজেক্টটি পরিদর্শন করতে খুব শিগগির সাতক্ষীরায় আসবেন বলে জানান তিনি।সাকিব খামার 5

/এমআর/