এর দু’দিন পর ১৯ আগস্ট পাকিস্তান একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে মাঠে নামবেন তিনি।
ইতোমধ্যেই সেখানে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে এনওসি পেয়েছেন তামিম। টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচটিতে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে তামিমই যাচ্ছেন।
‘প্লে ফর পিস’ ক্রিকেট অসলোর একটি সংস্কৃতি ও ক্রীড়া উৎসব। শহরটিতে গত কয়েকবছর ধরেই হয়ে আসছে ইভেন্টটি। যার আয়োজক ক্রিস্টিয়ানা ক্রিকেট ক্লাব।
তামিম ছাড়াও এ ম্যাচে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলবেন। সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আকতার, ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান, ইউসুফ পাঠান ও শ্রীলঙ্কার কিংবদন্তি সনাথ জয়সুরিয়া বিশ্ব একাদশের হয়ে খেলবেন।
বলা হচ্ছে, পাকিস্তানের বর্তমান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হকের নেতৃত্বেই খেলবে পাকিস্তান একাদশ।
/এফআইআর/