একটি টেলি কথোপকথনের সূত্র ধরে পাকিস্তানি বংশোদ্ভূত আফতাব ফারুককে গ্রেফতার করেছিল ইতালি পুলিশ। ওই কথোপকথনে আফতাবকে একে-৪৭ কিংবা বোমা দিয়ে মিলানে অথবা উত্তর ইতালির বারগামো শহরে আক্রমণের পরিকল্পনা করতে শোনা যায়। তিনি সিরিয়ায় গিয়ে এই জঙ্গি দলের সঙ্গে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে মিলানো ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট ফাবিও মারাবিনিও বলেন, 'আমরা এই খবরে স্তম্ভিত। আমরা ঠিক বিশ্বাস করে উঠতে পারছি না। পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার আগে তার সাথে কথা হয়েছে। ও খুব ভীত। কারণ, পাকিস্তানের সাথে তার কোনো সম্পর্কই নেই।'
এদিকে তার পরিবার এই সিদ্ধান্তকে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছে।
/এমআর/