সাকিবদের প্রতিপক্ষ ত্রিনবাগো

shakib20160708063125-3ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এলিমিনেটর ম্যাচে ড্যারেন স্যামির সেন্ট লুসিয়া জুকসকে হারিয়ে দ্বিতীয় প্লে-অফ নিশ্চিত করেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ফলে ফাইনালে উঠার লড়াইয়ে তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সাকিব-গেইলের দল জ্যামাইকা তালাওয়াসকে।

জিতলে ফাইনাল এমন লক্ষ্য নিয়ে প্রথম প্লে-অফে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে খেলতে নেমেছিল জ্যামাইকা। উল্টো ম্যাচটিতে ৪ উইকেটে হেরে যায় তারা।

ফাইনালের টিকিট পেতে ক্রিস গেইলের দলকে জিততে হবে দ্বিতীয় প্লে-অফে। ওই ম্যাচে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সকেই পেয়েছে সাকিব-গেইলরা।

আজ শুক্রবার এলিমিনেটর ম্যাচে সেন্ট লুসিয়া জুকসকে ৫ উইকেটে হারিয়েছে ত্রিনবাগো। কাল শনিবার সকাল ৬টায় সিপিএল-এর দ্বিতীয় প্লে-অফে ত্রিনবাগোর মুখোমুখি হবে জ্যামাইকা তালাওয়াস।

এদিন টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৪ রান তোলে সেন্ট লুসিয়া। জবাবে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জিতে যায় ত্রিনবাগো।

/এফআইআর/