অস্ত্রোপচারের আগে ও পরে কয়েকটা দিন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী মুস্তাফিজের সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন জালাল ইউনুস। অস্ত্রোপচারের পর খেলায় ফিরতে মুস্তাফিজকে ৬ মাস অপেক্ষা করতে হবে। এই সময়গুলোতে তিনি রিহ্যাব প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকবেন।
কাঁধের চোট সারাতে গত মঙ্গলবার ম্যানচেস্টারের বিশেষজ্ঞ শল্য চিকিৎসক লেনার্ড ফ্রাঙ্কের শরণাপন্ন হয়েছিলেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু ফ্রাঙ্ক জানিয়েছেন তিনি ২২ আগস্টের আগে মুস্তাফিজের কাঁধের চিকিৎসা করতে পারবেন না। ফলে অ্যান্ড্রু ওয়ালেসের শরণাপন্ন হন মুস্তাফিজ। দ্রুত মুস্তাফিজের কাঁধে অস্ত্রোপচার করিয়ে নিতে ওয়ালেসকে বেছে নেয় বিসিবি।
এর আগে গত ২৯ জুলাই মুস্তাফিজের কাঁধের চোট সারাতে অস্ত্রোপচারের পরামর্শ দেন টনি কোচার।
উল্লেখ্য, ওয়ালেস ২০০৬ সালের ২৭ মার্চ লন্ডনের সেন্ট জন অ্যান্ড সেন্ট এলিজাবেথ হাসপাতালে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের কাঁধেও অস্ত্রোপচার করেছিলেন।
/আরআই/এফআইআর/