৫ আগস্ট রাতেই রাজধানীতে এসে পৌঁছেছেন ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল। আর ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ঢাকা এসেছেন শনিবার।
জঙ্গি হামলার প্রেক্ষিতে জাতীয় দলের কোচদের ঢাকায় ফেরা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। বিসিবি তাদের আবাসনের জন্য তিনটি প্রস্তাব দেয়। যার একটি ছিল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ভেতরে বিসিবি একাডেমি ভবনের দোতলায় যে ডরমেটরি আছে সেখানে থাকা। দুই, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কুর্মিটোলা গলফ ক্লাবে আবাসন ব্যবস্থা। অথবা আগে যেখানে বাসা ছিল, সেখানে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া।
এই তিন বিকল্পের মধ্যে বিদেশি কোচিং স্টাফরা কুর্মিটোলা গলফ ক্লাবকেই সবচেয়ে নিরাপদ ভেবে সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।
/আরএম/আরএম/