তিনি বলেন, ‘আমি যখন জাতীয় দলে খেলা শুরু করেছিলাম, ওই সময় কিন্তু খুব বেশি ঘরোয়া লিগ খেলা হয়নি। এবার কিন্তু খেলেছি। জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ, বিসিএল-এ খেলেছি। এবার কিছু না কিছু অভিজ্ঞতা অর্জন হয়েছে। আগেরবার কিন্তু শূন্য হাতে মাঠে নেমেছিলাম। চেষ্টা থাকবে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর। সামনে আরও অনেক টাইম আছে। লেগ স্পিনারদের অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ। আমি এখনও শিখছি।’
অনেকদিনের বিরতির পর খেলতে নামবেন। পারফরম্যান্সে চাপ পড়বে কিনা-এমন প্রশ্নে লিখন বলেন, ‘আশা করি কোনও সমস্যা হবে না। কিছুদিন আগে প্রিমিয়ার লিগ খেলেছি আমরা। এখন ক্যাম্প করছি। এছাড়া আমি ব্যক্তিগতভাবে মুশফিক ভাইয়ের সঙ্গে অনুশীলন করছি। অনেক আগের থেকেই আমি, তাইজুল ভাই এবং মুশফিক ভাই আলাদা ভাবে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। মুশফিক ভাইয়ের পরামর্শ নিচ্ছি।’
/আরআই/এমআর/