জাহানারাদের আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতিতে ক্যাম্প শুরু

22আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে মঙ্গলবার ২২ সদস্যের নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার থেকে শুরু হয়েছে নারী দলের ক্যাম্প। প্রথম দিন দলের সবাই উপস্থিত ছিলেন।

প্রথম দিন ইনডোরে ফিটনেসের পরীক্ষা দিয়েছেন জাহানারা-শুকতারারা। ক্যাম্পের তত্ত্বাবধানে আছেন নারী দলের সহকারী কোচ আশিকুর রহমান ও ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলাম। নারী দলের হেড কোচ চ্যাম্পিকা গামাগে গত ১ জুন বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি শেষে ফিরে যাওয়ায় স্থানীয় কোচদের অধীনেই শুরু হলো জাহানারা-সালমাদের আয়ারল্যান্ড সিরিজের প্রস্তুতি।33

নারী দলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন কোচ খুঁজছে বিসিবি। আগামী সোমবার একাডেমি মাঠে নিজেদের মধ্যে ৪৫ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে নারী ক্রিকেট দল। ক্যাম্প চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

সেপ্টেম্বরের শুরুতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আয়ারল্যান্ড সফর করার কথা বাংলাদেশ নারী দলের।

নারী দলের প্রাথমিক স্কোয়াড : সানজিদা ইসলাম ময়না, আয়শা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, লতা মন্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, শায়লা শারমিন, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আজমিন, শামিমা সুলতানা, জান্নাতুল ফেরদৌস সুমনা, হ্যাপি আলম, সুলতানা খাতুন, মুনতাহা হাসনাত ও সুমনা আক্তার।unnamed

/আরআই/এমআর/