সিরিজ ভারতের

সিরিজ ভারতেরওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছে সফরকারী ভারত। তৃতীয় টেস্টে স্বাগতিকদের ২৩৭ রানে হারিয়েছে কোহলির দল।

সেন্ট লুসিয়ায় শেষ দিনে ভারতের বিপক্ষে কোনও প্রতিরোধই গড়তে পারেনি জেসন হোল্ডারের দল। ৩৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ১০৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্যারিবীয়দের পক্ষে একাই সর্বোচ্চ ৫৯ রান করেন ড্যারেন ব্রাভো।

ভারতের পক্ষে একাই সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ সামি। এছাড়া ইশান্ত শর্মা ও রবিন্দ্র জাদেজা নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও রবিচন্দন অশ্বিন। ম্যাচসেরা হন অশ্বিন।

এরফলে ৪ ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। যেখানে ড্র হয়েছে একটিতে। আর বাকি রয়েছে একটি টেস্ট।

/এফআইআর/