প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন হ্যাপি আলম, সুমনা আক্তার, শামীমা সুলতানা ও মুনতাহানা হাসনাত। টিম ম্যানেজম্যান্ট সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতির জন্য দুই দলে ভাগ হয়ে অনুশীলন করছে নারী ক্রিকেট দল । কোচ সারওয়ার ইমরান ও নির্বাচক আতহার আলী খানের তত্ত্বাবধানে তারা অনুশীলন চালিয়ে যাচ্ছেন তারা। আয়ারল্যান্ডে উড়াল দেওয়ার আগ পর্যন্ত এভাবে অনুশীলন চালিয়ে যাবে নারী ক্রিকেট দল। গেম ডেভেলপমেন্টের ন্যাশনাল ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম প্রায় প্রতিদিনই অনুশীলনে উপস্থিত থেকে নারীদের উৎসাহ দিয়ে যাচ্ছেন ।
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ওখানে তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
১৮ জনের স্কোয়াড: সানজিদা ইসলাম ময়না, আয়েশা রহমান শুকতারা, ফারজানা হক পিংকি, লতা মণ্ডল, রুমানা আহমেদ, নিগার সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, সালমা খাতুন, রিতু মনি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নাহিদা আক্তার, পান্না ঘোষ, খাদিজাতুল কোবরা, সুরাইয়া আজমিন, জান্নাতুল ফেরদৌস ও সুলতানা খাতুন।
/আরআই/এমআর/