তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে সঞ্জিতকে আইসিসির অনুমোদিত পরীক্ষাগারে পরীক্ষা দিয়ে অ্যাকশন শুদ্ধ প্রমাণ করেই ফিরতে হবে। এ ব্যাপারে বিসিবির মিডিয়া কমিটি ও রিভিউ কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, 'সঞ্জিত সাহার অ্যাকশন অনেক পরিবর্তন হছে। প্রায় চার থেকে পাঁচ ডিগ্রির মধ্যে থাকছে। তার মানে পুরোপুরিভাবে বদলে গেছে তার অ্যাকশন। সে এখন ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে। কিন্তু আন্তর্জাতিক খেলতে হলে তাকে আইসিসি পরীক্ষগারে পরীক্ষা দিতে হবে।’
কবে নাগাদ সঞ্জিতের পরীক্ষার ব্যবস্থা করা হবে জানতে চাইলে তিনি বলেন, 'অনূর্ধ্ব-১৯ এর ডেভেলপমেন্ট কমিটি যখন মনে করবে সে যাওয়ার জন্য প্রস্তুত তখন তাকে পাঠানো হবে। আমরাই তার পরীক্ষার ব্যবস্থা করবো।’
/আরআই/এমআর/