আর এ বিষয়ে আগামী বৃহস্পতিবারই বিস্তারিত জানাবে ইসিবির তিন সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দল।
এর আগেও মরগান গুলশানের জঙ্গি হামলার পর নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।
নিরাপত্তা প্রতিনিধিদের এই আলোচনায় থাকবেন টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুক। প্রথম দিকে ওয়ানডে দলই আসবে। তারা ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসবে। সফরে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলার কথা রয়েছে।
এ প্রসঙ্গে মরগান বলেন, ‘নিরাপত্তা প্রতিনিধি দল বৃহস্পতিবারই সবকিছু জানাবে। অ্যালিস্টারসহ বাকিরাও সেখানে থাকবে। তারা ভারত ও বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে সবকিছুই আলোচনা করবে।’
তিনি আরও বলেন, ‘এখানে প্রত্যেকের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকবে। আগেও অনেকে সফর মিস করেছে। তাই কাউকে সফরে পাঠাতে হলে নিরাপত্তার বিষয়টি তাকে অনুভব করাতে হবে। আর এটাও বুঝতে হবে প্রত্যেকের যে কোনও বিষয়ে অগ্রাধিকার থাকে।’
/এফআইআর/