কিন্তু এই মুহূর্তে তাদের না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তায় পাপন। শুধু তাই নয়, অনেকদিন ধরে বাংলাদেশ খেলার মধ্যেও নেই। এটাও ভাবিয়ে তুলছে পাপনকে। শুক্রবার নিজ বাসায় সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘অন্য দলগুলো সবাই খেলার মধ্যে আছে। আমাদের সমস্যা হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে খেলার মধ্যে আমরা নেই। হঠাৎ করে এমন একটা গুরুত্বপূর্ণ সিরিজে খেলা আমাদের জন্য বিরাট একটি মাইনাস পয়েন্ট। খেলায় এসে ফর্মওতো পেতে হয়। দ্বিতীয়ত আমাদের মেজর বোলার মুস্তাফিজ নেই। তাসকিনও এখন পর্যন্ত নিশ্চিত না। এই দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি।’
তারপরও তরুণদের ওপর আস্থা রাখতে ভুলেননি বিসিবির এই প্রধান। তিনি বলেন, ‘আমাদের যে দলটা আছে সেখানে ভালো মানের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। মাশরাফি, সাকিব, মুশফিক, রিয়াদ আছে। এছাড়া তরুণদের মধ্যে সৌম্য সরকার, সাব্বির, নাসির আছে। উদীয়মানদের মধ্যে মোসাদ্দেক হোসেন সৈকত আছে। বোলিংয়ে আল-আমিন, তাসকিন যদি খেলতে পারে-আশা করি কোনও সমস্যা হবে না। আগামী মাসেই তাসকিন পরীক্ষা দেবে; আশা করি ইতিবাচক ফলই হবে।’
তিনি আরও যোগ করেন, ‘লংগার ভার্সনে আমরা হয়তো ভালো অবস্থায় নেই। যতটুকু সফলতা আছে ওয়ানডেতেই। এখানে নতুনদের একটা সুযোগ আসবেই তাদের পারফরম্যান্স তুলে ধরার জন্য। আমাদের নতুন নতুন অনেক প্রতিভাবান ক্রিকেটার আছে। পাইপ লাইনে ভালো মানের ক্রিকেটার আছে।’
/আরআই/এফআইআর/