এ বিষয়ে বিসিবি সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, 'আমরা কয়েকটি দলের সঙ্গে কথা বলছি। ইংল্যান্ড সিরিজের আগে ২/৩টা ওয়ানডে খেলার চেষ্টা করছি। এখনও কিছু নিশ্চিত হয়নি। তবে দুইটি বা তিনটি ম্যাচ খেলার জন্য কোনও না কোনও দল আসতে পারে। তবে কারা আসছে এখনও নিশ্চিত নয়।'
তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আফগানিস্তানের সঙ্গে যোগাযোগ হয়েছে বিসিবি'র। এবং তাদের আসার সম্ভাবনাই বেশি।
/আরএম/এমআর/