নিজের অবসর নিয়ে দিলশান বলেছেন, ‘আমি সিদ্ধান্তটি কয়েকদিন আগেই নিয়েছি। আমি যেভাবে শেষ করেছি তাতে আমি সত্যিই আনন্দিত। শ্রীলঙ্কার হয়ে যতটুকু করেছি তাতেও আমি সন্তুষ্ট। আমার টেস্ট ক্যারিয়ারের মতোই এক সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেই, এটাই চলে যাওয়ার সময়।’
তিনি আরও যোগ করেন, ‘এই সিরিজের পর আগামী ৬ মাস কোনও খেলা নেই। আর নতুনদের সুযোগ করে দিতে এটাই সঠিক সময়।’
/এফআইআর/