এই ইস্যুতে প্রাইম ব্যাংকের বক্তব্য পাওয়া না গেলেও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম বিষয়টি স্বীকার করে নিলেন। তিনি বলেন, ‘আমিও শুনেছি প্রাইম ব্যাংক বিসিএলে অংশ নেবে না। এই প্রেক্ষিতে যথাসময়ে বিসিএল আয়োজন করা সম্ভব হচ্ছে না।’
যথাসময়ে বিসিএল আয়োজন না হলে জাতীয় লিগ আয়োজন করা হতে পারে বলে জানান আকরাম খান। সেক্ষেত্রে সম্ভাব্য তারিখ ২৫ সেপ্টেম্বর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই ক্যালেন্ডার ঠিক রাখতে। কিন্তু নানা কারণে সেটা সম্ভব হয় না। হঠাৎ করে আফগানিস্তানের শিডিউল চূড়ান্ত হয়ে যাওয়ার কারণে আমাদরে পক্ষে শিডিউল অনুসরণ করা সম্ভব হয়নি। যা মনে হচ্ছে-এই মুহূর্তে বিসিএল আয়োজন করা খুব কঠিন।
তিনি আরও যোগ করেন, ‘বিসিএল না হলে জাতীয় লিগ দিয়ে শুরু হবে এবারের ঘরোয়া মৌসুম। যা সেপ্টেম্বরের ২৫ তারিখের দিকে হতে পারে।’
/আরআই/এমআর/