ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহে বাংলাদেশে আসবেন ওয়ালশ। হিথ স্ট্রিকের পরবর্তী যুগের সূচনা করতেই দুই বছরের চুক্তি করেছেন তিনি।
এরফলে ২০০১ সালে অবসরের পর আন্তর্জাতিক অঙ্গনে বড় কোচিং দায়িত্ব পেলেন ওয়ালশ। এ সময়ে ক্রিকেট প্রশাসক হিসেবে, নির্বাচক হিসেবে এমনকি সিপিএল-এ পরামর্শক হিসেবে জ্যামাইকার হয়ে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের নির্বাচক প্যানেলের দায়িত্বও পালন করেছেন।
ওয়েস্ট ইন্ডিজ থেকে এর আগে বাংলাদেশের হয়ে কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন গর্ডন গ্রিনিজ। তিনি বাংলাদেশকে ১৯৯৭ আইসিসি ট্রফি জয় থেকে শুরু করে ১৯৯৯ বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন।
/এফআইআর/