আমিরের ইনিংসটি ছিল ঝড়ো। ২৮ মিনিটে ২৮ বল খেলে ৫ চার ও ৪টি ছক্কায় এই রান করেন আমির।
এরআগে ১১ নম্বরে সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৪৩ রান। সেটি করেছিলেন পাকিস্তানেরই শোয়েব আকতার।
২০০৩ সালের বিশ্বকাপে এই ইংল্যান্ডের বিপক্ষেই রেকর্ডটি করেছিলেন শোয়েব। তিনি ১৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় এই রান করেছিলেন। সময়ের হিসেবে সেটির স্থায়ীত্ব ছিল ২২ মিনিট।
উল্লেখ্য, পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়েই জয় পায় ইংল্যান্ড। পাকিস্তানকে হারিয়েছে ১৬৯ রানে।
ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে স্বাগতিকরা। যেখানে টসে জিতে ব্যাট করে তারা সংগ্রহ করেছে ৫০ ওভারে ৩ উইকেটে ৪৪৪ রান। এরআগে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার। ২০০৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৪৩ রান করেছিল তারা।
/এফআইআর/