টস জিতে ব্যাট করা পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৮০ রান আসে অধিনায়ক আজহার আলীর ব্যাট থেকে। এছাড়া ৫৭ রানে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম।
ইংলিশদের পক্ষে তিনটি উইকেট নেন আদিল রশিদ। দুটি নেন মঈন আলী ও ক্রিস জর্ডান।
জবাবে খেলতে নেমে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়েই জয় তুলে নেয় ইংল্যান্ড। তাদের জয়ে মূল ভূমিকা রাখেন বেন স্টোকস (৬৯) ও বেয়ারস্টো (৬১)। এছাড়া ৪৫ রানে অপরাজিত থাকেন মঈন আলী।
ম্যাচ সেরা হন বেয়ারস্টো।
/এফআইআর/