ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান জানান, ‘আগামীকাল বুধবার তিনি দেশে ফিরে যাচ্ছেন। যদিও এখনও টিকিট পাওয়া যায়নি। আশা করছি কালকের মধ্যে টিকিট পাওয়া সম্ভব হবে। ছুটি শেষে আগামী ১৭ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন তিনি।’
গত শনিবার রাতে টাইগারদের দায়িত্ব নিতে বাংলাদেশে আসেন টাইগারদের নতুন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। এসে সোমবার পেসারদের বোলিং খুব কাছ থেকে প্রত্যক্ষ করেন। মঙ্গলবার প্রেসবক্সের প্রান্তে বসে পুরোটা সময় পেসারদের বোলিংয়ের দিকে তীক্ষ নজর রাখেন তিনি। ছুটি কাটিয়ে ১৮ সেপ্টেম্বর দলের সঙ্গে যোগ দেবেন ক্যারিবিয়ান এই তারকা।
এদিকে গত শুক্রবার আগে ভাগেই ছুটিতে গেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অবশ্য আগামী বৃহস্পতিবার তাসকিন ও সানির পরীক্ষা অনুষ্ঠিত হবে ব্রিসবেন ক্রিকেট একাডেমিতে। সেখানে তাদের সঙ্গ দেবেন হেড কোচ। ছুটি শেষ করে আগামী ১৬ কিংবা ১৭ সেপ্টেম্বর তার ফেরার কথা রয়েছে।
/আরআই/এফআইআর/