গতকাল এক সংবাদমাধ্যমকে মরগান জানিয়েছিলেন, অস্থির পরিস্থিতি চলে এমন কোনও দেশে যেতে চান না তিনি। অতীত অভিজ্ঞতা ভাবাচ্ছে তাকে। এই মন্তব্যের আরও আগেই নাকি বাংলাদেশে না যাওয়ার কথা তিনি জানিয়েছিলেন ইংলিশ সতীর্থদের। ‘টেলিগ্রাফ’ ছেপেছে, ‘ট্রেন্ট ব্রিজের পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে মরগান তার সতীর্থদের জানিয়েছিলেন বাংলাদেশে না যাওয়ার সিদ্ধান্ত।’
ইসিবি তার সিদ্ধান্ত বদলের জন্য সময় দিয়েছে আজ পর্যন্ত। ইংলিশ বোর্ডের বিশ্বাস তাদের অধিনায়ক মত পাল্টিয়ে যাবেন বাংলাদেশে। শেষ পর্যন্ত না গেলে ৫০ ওভারের সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন নাকি উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ওয়ানডেতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা না থাকলেও বাটলার নেতৃত্ব দিয়েছেন টি-টোয়েন্টির এক ম্যাচে। ‘টেলিগ্রাফ’এর খবর ইংলিশ উইকেটরক্ষক মুখিয়ে আছেন অধিনায়কের দায়িত্ব নিতে।
/কেআর/