এই ঘটনায় সাকিব আল হাসান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিজের ফেসবুক পেজে। সেই সঙ্গে আহত শ্রমিকরা দ্রুত সুস্থ হয়ে উঠবেল বলেও তার আশা।
রবিবার বিকালে ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘টঙ্গীতে ঘটে যাওয়া দুর্ঘটনাটি সত্যি মর্মান্তিক। আমরা আশা করছি, আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং প্রার্থনা করছি যেন সৃষ্টিকর্তা নিহতদের পরিবার পরিজনকে শক্তি দেন এই দুঃসময় পেরিয়ে যাওয়ার।’
/আরআই/কেআর/