ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন তিনি অনেকদিন। তাই একজন অধিনায়ক হিসেবে নিজের দেশকে নেতৃত্ব দেওয়ার গর্বটা খুব ভালোভাবে অনুভব করেন ভন। সেই গর্বের জায়গায় বসেও মরগান কেন এমন সিদ্ধান্ত নিলেন, সেই প্রশ্নের উত্তরই খুঁজছেন ইংল্যান্ডের সাবেবক এই ব্যাটসম্যান। একজন অধিনায়কের কাজ যখন দলের অন্য সব খেলোয়াড়কে একসঙ্গে রাখা, সেখানে কিনা নিজেই অন্য পথে হাঁটলেন মরগান! ‘টেলিগ্রাফ’এর কলামে ভন লিখেছেন, ‘অনেক কঠিন পরিস্থিতির সামনেই পড়তে হবে, যদিও সব সময় মনে রাখতে হবে আপনি ইংল্যান্ডের অধিনায়ক। আপনার কাজটাই হবে কঠিন পরিস্থিতির মধ্যে দলকে নেতৃত্ব দেওয়া। ইংল্যান্ডের অধিনায়ক হওয়াটা তো অনেক বড় গর্বের।’
গর্বের জায়গায় বসে, বিশেষকরে অধিনায়কের গুরু দায়িত্ব কাঁধে থাকা স্বত্বেও মরগান সরে দাঁড়িয়েছেন দল থেকে। অধিনায়ক হিসেবে যা ভনের কাছে ব্যর্থতা। এই সব বিষয় একসঙ্গে করেই ভন মনে করছেন, ‘অনেক বড় ভুল করলো মরগান। হ্যা মানুষজন সংবাদমাধ্যমের সামনে ওকে সমর্থন দিচ্ছে, যদিও তাদের মনের মধ্যে ঠিকই নাড়া দিয়ে যাচ্ছে কঠিন এই পরিস্থিতিতে দল ছেড়ে বাইরে চলে গেল ও।’
/কেআর/