বাংলাদেশ সফরে চমক নিয়ে আসছে ইংল্যান্ড!

নতুন মুখ হাসিব হামিদ বাংলাদেশ সফরে আসছেন না সীমিত ওভারের অধিনায়ক এউইন মরগান ও অ্যালেক্স হ্যালস। তাই এই দুইজনের জায়গায় বদলি হিসেবে দেখা যেতে পারে নতুন মুখ হাসিব হামিদ ও বেন ডাকেটকে। কাল শুক্রবারই সফরের জন্য টেস্ট ও ওয়ানডে স্কোয়াড ঘোষণা করার কথা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। যেখানে এই দুজন ছাড়াও আরও কিছু নতুন মুখ দেখা যেতে পারে যারা ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়েছেন।  

সীমিত ওভারের দলে স্থান পেতে পারেন ডাকেট। আর হ্যালসের জায়গায় বদলি হিসেবে টেস্ট দলে স্থান পেতে পারেন হামিদ। বলা হচ্ছে অ্যালিস্টার কুকের ওপেনিং পার্টনার হিসেবে দেখা যেতে পারে হামিদকে।

ইসিবির ভেতরকার খবর টেস্টের জন্য ১৭ সদস্যের বিশাল স্কোয়াডই ঘোষণা করবেন নির্বাচকরা। আর তিন ম্যাচের ওয়ানডের জন্য ঘোষণা করা হবে ১৫ সদস্যের স্কোয়াড। আর এই স্কোয়াড শুধু মাত্র বাংলাদেশ সফরের জন্যই বরাদ্দ থাকবে।  

/এফআইআর/