চট্টগ্রামে প্রথম টেস্ট অনুষ্ঠিত হওয়ার সময় ব্যাটি পা দেবেন ৩৯ বছর বয়সে। তখন ফের উইকেট তুলে নিলে সেটি হবে তার ক্যারিয়ারের ১২তম টেস্ট উইকেট!
শুধু তাই নয়, এই সফরে তার সঙ্গে থাকা তিন স্পিনারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ বেটি। তাই ইসিবি মনে করছে উপমহাদেশে ওই তিন স্পিনারকে ভালোভাবেই গাইড করতে পারবেন তিনি। একই কথা মনে করছেন ব্যাটিও, ‘এই বিষয়ে এখনও কারও সঙ্গে কথা হয়নি। তবে তারা আমার কাছ থেকে যা চাইবে আমি সেটি দিতে পারবো।’
দীর্ঘ ১১ বছর পর দলে ডাক পাওয়াটাকে পরাবাস্তব হিসেবেই অ্যাখ্যা দিয়েছেন ব্যাটি, ‘এটা সত্যিই বাস্তবের সঙ্গে যায় না। আমাকে যেভাবে ফোন করা হয়েছে তাতে আমি সত্যিই গর্ববোধ করছি।’
/এফআইআর/